ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরই, বাধা কাটাল আপিল বিভাগ

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আটকে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে নির্ধারিত তারিখেই, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন।

বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আদেশ আসে। এর মধ্য দিয়ে ডাকসু নির্বাচন ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে যায়।

এর আগে গত ২৮ আগস্ট শিবির নেতা এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বামজোটের প্রার্থী বি এম ফাহমিদা আলম একটি রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত আপিল করলে চেম্বার আদালত স্থগিতাদেশ আটকে দেন।

ডাকসু নির্বাচনে এবার বেশ সরব ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল, শিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং বামপন্থি সংগঠনগুলো আলাদা প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলে ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

মূল সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলের ১৩টি পদে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আদালতের রায়কে ঘিরে প্রার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

Read Previous

ইউনিয়ন ব্যাংকও একীভূতকরণ উদ্যোগে রাজি

Read Next

স্টার্টআপে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular