
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের রায় আগামীকাল বুধবার পর্যন্ত স্থগিত থাকবে। একই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির। তিনি জানান, হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল থাকলেও বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল ফুল কোর্টে নেওয়া হবে।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। পরবর্তীতে হাতে লেখা একটি আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত তাৎক্ষণিকভাবে হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
এখন নজর থাকবে বুধবারের শুনানির দিকে, যেখানে ডাকসু নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।



