উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক আলোচনায় যোগ দিতে এনসিপি

পর্যটন সংবাদ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে তারা যমুনায় প্রবেশ করে বৈঠকে যোগ দেন। প্রতিনিধি দলের চার সদস্য হলেন— দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

বৈঠকে নির্বাচনকালীন পরিস্থিতি ও দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এই বৈঠকের পর সন্ধ্যা সাতটায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

Read Previous

পুলিশের হামলা ও রংপুর ঘটনার প্রতিবাদে ডিএমপি কমিশনারের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের বৈঠক

Read Next

আসছে ‘ব্লাড মুন’: ৭–৮ সেপ্টেম্বর ২০২৫-এ পূর্ণ চন্দ্রগ্রহণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular