পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আপিল আদালত। শনিবার ঘোষিত এক গুরুত্বপূর্ণ রায়ে আদালত জানায়, ট্রাম্প শুল্ক আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছেন।
রায়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের আরোপিত বর্ধিত শুল্ক প্রত্যাহার করতে হবে। তবে ট্রাম্প চাইলে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন। আদালত এ জন্য তাকে সময় দিয়েছে। আগামী ১৪ অক্টোবরের পর থেকে রায় কার্যকর হবে।
শনিবারের শুনানিতে ফেডারেল আপিল আদালতের ১১ জন বিচারক অংশ নেন। তাদের মধ্যে ৭ জন শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে রায়ের পক্ষে মত দেন।
এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ও ভবিষ্যৎ আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।



