১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা: লুট হওয়া অস্ত্র উদ্ধারে নগদ পুরস্কার

পর্যটন সংবাদ ডেস্ক: সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে নগদ পুরস্কার দেওয়া হবে।

উপদেষ্টা জানান, লুট হওয়া পিস্তলের তথ্য দিলে ৫০ হাজার, শটগানের জন্য ৫০ হাজার, চায়না রাইফেলের জন্য ১ লাখ, এসএমজি ১ লাখ ৫০ হাজার এবং এলএমজি-এর জন্য ৫ লাখ টাকা পুরস্কার পাওয়া যাবে। পাশাপাশি প্রতি রাউন্ড গুলির জন্যও ৫০০ টাকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কেউ তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে সরকার সচেষ্ট।

নিয়োগ বাণিজ্য বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সরকার। উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, কেউ বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন পরিচয়ে যদি অনৈতিক কাজ করে, তা দেখলে জানানো উচিত। তবে ভুল বা ভিত্তিহীন খবর প্রকাশ না করার অনুরোধও করেছেন।

তিনি ভারতে গ্রেপ্তার হওয়া আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার উদ্যোগের কথাও জানান। এছাড়া বিজিবি-বিএসএফ সীমান্ত নিরাপত্তা চ্যানেলের ব্যবস্থাও প্রয়োগ করা হবে।

উপদেষ্টা জোর দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণ এবং রাজনৈতিক দলের সহযোগিতা গুরুত্বপূর্ণ। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন জাতির প্রত্যাশা, যা পূরণের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে।

Read Previous

মাইটিভি চেয়ারম্যানের ছেলে তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার আবেদন

Read Next

সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে অবৈধ রিসোর্ট উচ্ছেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular