নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ ৫ নিহত

পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বাফেলোর কাছে, নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফেরার পথে।

স্থানীয় পুলিশ জানায়, বাসটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে মহাসড়কের উভয় দিকের যান চলাচল অচল হয়ে যায়। নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি বিকল্প পথের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করেছে।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় উদ্ধারকারী দল। হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বাসের চালক জীবিত থাকলেও অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার সময় বাসটিতে ৫৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই ভারতীয়, চীনা ও ফিলিপিনো পর্যটক। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছেন।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, “উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।” পর্যটকরা সড়কযাত্রার সময় নিরাপত্তার দিকেও আরও সচেতন হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এ দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে, পর্যটন ভ্রমণের আনন্দের সঙ্গে সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

Read Previous

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পর্যটনসহ দ্বিপাক্ষিক সহযোগিতা আলোচনায়

Read Next

শাহ আমানত বিমানবন্দরের বকেয়া পাহাড়: এয়ারলাইন্সদের ২,১৩০ কোটি টাকা বাকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular