ঢাকার বেশ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় রোববার (১৭ আগস্ট) টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের আওতায় মৃধাবাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর অংশে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জুরাইন, ধোলাইরপাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।
গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Read Previous

নওগাঁয় বিজয় মিউজিক ফেস্টিভ্যাল: ছাত্রগণঅভ্যুত্থানের বিজয় উদযাপন

Read Next

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭০ জন নিহত, দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৫১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular