নির্বাচনে যেতে চাই, তবে আগে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চাই: ডা. তাহের

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দলটি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে তার আগে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের নিশ্চয়তা দিতে হবে।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর পল্টনের বিজয়নগর রোডে (পানির ট্যাংকি সংলগ্ন) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. তাহের অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল মত ও নোট দিয়েছে। তবুও একটি দল এর আইনি ভিত্তি নেই বলে দাবি করছে। “সরকার মুখে স্বীকার করলেও বাস্তবায়নে গড়িমসি করলে জনগণের আস্থা থাকবে না,” বলেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদকে আইনগত ভিত্তি দিয়ে তবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। “আমরা ইলেকশন চাই, সিলেকশন নয়,” যোগ করেন ডা. তাহের।

Read Previous

পাবনায় বাস ও ট্রাক ধর্মঘট: যাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে

Read Next

ঢাকা ও আশপাশে ১৪ আগস্ট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular