১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্য হান্ড্রেডে রশিদ খানের লজ্জার রেকর্ড, বড় ব্যবধানে হারলো ওভাল ইনভিন্সিবলস

পর্যটন সংবাদ ডেস্ক: আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান ফর্মের দোলাচলে আছেন কয়েক মাস ধরে। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ক্যারিয়ারে প্রথমবার ৯–এর বেশি ইকোনমিতে বল করার পর স্বদেশি টি-টোয়েন্টি লিগেও নিজের মান বজায় রাখতে পারেননি। এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে গড়লেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড—এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার।

গতকাল (মঙ্গলবার) বার্মিংহ্যাম ফোয়েনিক্সের বিপক্ষে ওভাল ইনভিন্সিবলসের হয়ে ২০ বলে ৫৯ রান দেন রশিদ। এই রান খরচ দ্য হান্ড্রেডের ইতিহাসে সর্বোচ্চ, যা উইকেটশূন্য থেকে এসেছে। এর আগে ডেভিড ভিসা (৫৩ রান, ১ উইকেট) ছিলেন এই তালিকার শীর্ষে। রশিদের আগের দুই ম্যাচে ৩ করে উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব থাকলেও এবার পুরোপুরি ব্যর্থ হন তিনি।

ওভাল ইনভিন্সিবলস আগে ব্যাট করে ১০০ বলে ৮ উইকেটে ১৮০ রান তোলে। দোনোভান পেরেইরা ২৯ বলে ৬৩ ও জর্ডান কক্স ৩০ বলে ৪৪ রান করেন। বার্মিংহ্যামের হয়ে ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও বেনি হাওয়েল নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট হাতে ঝড় তোলেন লিয়াম লিভিংস্টোন ও উইল স্মিদ। লিভিংস্টোন ২৭ বলে ৬৯ এবং স্মিদ ২৯ বলে ৫১ রান করে ২ বল হাতে রেখে দলকে জয় এনে দেন। ওভালের ইংলিশ পেসার সাকিব মাহমুদ ৩ উইকেট নিলেও জয় আটকানো সম্ভব হয়নি।

এই ম্যাচে রশিদের ব্যর্থতা শুধু তার ব্যক্তিগত পরিসংখ্যানেই নয়, দলের ফলাফলেও বড় প্রভাব ফেলেছে। একদিনের বাজে পারফরম্যান্সে রশিদ পেরিয়ে গেছেন দ্য হান্ড্রেডের সব রান খরচের রেকর্ডধারীদের।

Read Previous

ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার দাবি

Read Next

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে বজ্রসহ ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular