১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্স্টট্রিপ চালু করল ‘কম্বো ফ্লাইট’ ফিচার: এক বুকিংয়ে দুই এয়ারলাইন্সের সুবিধা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ গ্রাহকদের জন্য চালু করল নতুন ফিচার ‘কম্বো ফ্লাইট’। এই ফিচারের মাধ্যমে যাত্রীরা এক বুকিংয়েই দুইটি ভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট মিলিয়ে নিতে পারবেন, যা ভ্রমণকে করবে আরও সহজ, সাশ্রয়ী ও ফ্লেক্সিবল।

নতুন এই সেবায় গ্রাহকরা ইচ্ছামতো যাওয়ার সময় এক এয়ারলাইন এবং ফেরার সময় অন্য এয়ারলাইন বেছে নিতে পারবেন। ফলে ফ্লাইটের সময় ও ভাড়ায় থাকবে পূর্ণ স্বাধীনতা। একই এয়ারলাইন্সের যাওয়া-আসার টিকিটের তুলনায় এই কম্বো ফ্লাইটে খরচ হবে অনেক কম, যা বাজেট সচেতন ভ্রমণকারীদের জন্য আদর্শ সমাধান।

ফার্স্টট্রিপের হেড অব মার্কেটিং মীর তাজমুল হোসেন বলেন,
“আমরা সবসময় চাই গ্রাহকদের ভ্রমণ হোক আরও সহজ ও স্মার্ট। কম্বো ফ্লাইটের মাধ্যমে তারা পাচ্ছেন সাশ্রয়ী দামে ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সের অভিজ্ঞতা উপভোগের সুযোগ।”

এছাড়া বুকিং প্রক্রিয়াও একেবারেই ঝামেলামুক্ত। এক ক্লিকেই টিকিট কেনা যাবে, পাওয়া যাবে ইনস্ট্যান্ট কনফারমেশন এবং ২৪/৭ কাস্টমার সাপোর্ট সুবিধা।

বর্তমানে এই ফিচারটি ফার্স্টট্রিপের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে শুধুমাত্র ডোমেস্টিক রুটে চালু হয়েছে। যারা ইতোমধ্যে সেবা নিয়েছেন তারা জানিয়েছেন, প্রচলিত উপায়ে টিকিট কেনার চেয়ে এটি অনেক বেশি সাশ্রয়ী।

ফার্স্টট্রিপের এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা দেশের ট্রাভেল সেক্টরে একটি উল্লেখযোগ্য ডিজিটাল ইনোভেশন হিসেবে দেখছেন, যা বাংলাদেশি যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.firsttrip.com

Read Previous

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ৭২, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

Read Next

চাঁদপুরে সাগরের ইলিশ তুলনামূলক সস্তা, পদ্মা-মেঘনার দাম অপরিবর্তিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular