আগামী পাঁচ দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ‘ক্রুশিয়াল সময়’: প্রেস সচিব শফিকুল আলম

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য সামনের কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী চার–পাঁচটি দিন দেশের রাজনৈতিক বন্দোবস্ত নির্ধারণে ‘ক্রুশিয়াল সময়’ হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, “জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে এখন কাজ চলছে। সামনে ৫ আগস্ট, যেদিন জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি। এই ঐতিহাসিক দিন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও আলোচনায় গতি এসেছে।”

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আগামী পাঁচ–ছয় দিনেই আমরা একটি ধারণা পাব, দেশ কোন দিকে যাচ্ছে। তবে এটা নিশ্চিতভাবে বলা যায়, নির্বাচন নির্ধারিত সময়ের এক দিনও পিছিয়ে যাবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যেই সময় নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, “প্রথমে এপ্রিলে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছিল। তবে পরবর্তীতে লন্ডনে দেওয়া এক বক্তব্যে বলা হয়, যদি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হয়, তবে নির্বাচন ফেব্রুয়ারিতেও হতে পারে।”

সংলাপ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
তাঁরা চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও মতামত তুলে ধরেন।

Read Previous

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য আলোচনা: শুল্ক কমানোর ইঙ্গিতে ইতিবাচক অগ্রগতি

Read Next

সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবে ভোটের ভিত্তিতে: ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular