সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

পর্যটন সংবাদ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত স্কুলছাত্র সুমেল আহমদ শুকুর হত্যাকাণ্ডের মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিক্ষার্থীর পরিবার।

মামলার বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন জানান, মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা এবং অপরদের প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়। উল্লেখ্য, মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

হত্যাকাণ্ডের পেছনের ঘটনা

ঘটনাটি ঘটে ২০২১ সালের ১ মে, বিশ্বনাথ উপজেলার চৈতনগর গ্রামে। চাউলধনী হাওর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ইব্রাহিম আলী সিজিল গংদের মালিকানাধীন জমিতে সাইফুল ও তার অনুসারীরা জোরপূর্বক মাটি কাটতে থাকে। এতে বাধা দিলে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এ সময় গুলিবিদ্ধ হয় শাহজালাল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ শুকুর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এছাড়া সুমেলের বাবা ও চাচাসহ আরও তিনজন আহত হন।

হত্যাকাণ্ডের তিন দিন পর ৩ মে, নিহতের চাচা ইব্রাহিম আলী সিজিল ২৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিলেট রেঞ্জের তৎকালীন ডিআইজি মফিজ উদ্দিন আহমদ ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত ও বিচারপ্রক্রিয়া

তদন্তে গাফিলতি ও আলামত নষ্টের অভিযোগে বিশ্বনাথ থানার তৎকালীন ওসি শামিম মুসা, এসআই নূর এবং এসআই ফজলুল হককে ক্লোজড করা হয়। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

প্রধান আসামি সাইফুল দীর্ঘ সাড়ে তিন বছর ধরে জেল হেফাজতে রয়েছে। অন্যদিকে মামলার আরেক অভিযুক্ত মামুনুর রশীদ এখনও পলাতক।

এ মামলায় রায় ঘোষণার পর নিহতের পরিবার দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায়বিচার পাওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Read Previous

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমছে, বাংলাদেশ পেল সবুজ সংকেত

Read Next

বিএসবি গ্লোবাল চেয়ারম্যান খায়রুল বাশার মানিলন্ডারিং মামলায় কারাগারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular