সাজেক সড়কে পাহাড় ধস, চার শতাধিক পর্যটক আটকে পড়েছেন

পর্যটন সংবাদ প্রতিবেদক: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় একাধিক স্থানে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সাজেক ভ্রমণে যাওয়া চার শতাধিক পর্যটক সড়কের দুই পাশে আটকা পড়েন।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্গত এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে স্থানীয়রাও অংশ নিচ্ছেন ধসে পড়া মাটি সরানোর কাজে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, “তিনটি স্থানে সড়কে মাটি জমে আছে। প্রশাসনের সঙ্গে স্থানীয়রাও কাজ করছেন। দ্রুতই সড়ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, “সড়ক বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক। একাধিক স্থানে ধ্বংসস্তর থাকায় সরানোর কাজ কিছুটা সময়সাপেক্ষ হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।”

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Read Previous

 চট্টগ্রামে জরুরি অবতরণ বাংলাদেশ বিমানের, যাত্রীদের মাঝে আতঙ্ক নয়, নিরাপত্তা নিশ্চিত

Read Next

রাশিয়ায় পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত: নিখোঁজের পর আগুনে জ্বলন্ত ধ্বংসাবশেষ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular