বিমান দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু, আহত ১৬৪ জন — বার্ন ইনস্টিটিউটে নেগেটিভ গ্রুপের রক্তের জরুরি প্রয়োজন

পর্যটন সংবাদ ডেস্ক: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৬৪ জন।

রবিবার বিকেল ৫টায় আইএসপিআর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৮ জনের মৃত্যুর খবর জানায়। পরবর্তীতে বিকেল ৫টা ৪০ মিনিটে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯ জন হয়েছে বলে জানানো হয়। নিহতদের মধ্যে দুর্ঘটনাকবলিত প্রশিক্ষণ বিমানের পাইলটও রয়েছেন।

আহত ও নিহতদের তালিকা হাসপাতালভিত্তিক বিশ্লেষণ:

  • কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই
  • জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২
  • সিএমএইচ ঢাকা: আহত ১৪, নিহত ১২
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত নেই, নিহত ২
  • লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১১, নিহত ২
  • উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই

রক্তের তীব্র সংকট:
দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিশেষ করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের বাঁচাতে জরুরিভাবে নেগেটিভ গ্রুপের রক্ত প্রয়োজন হচ্ছে।
জনসাধারণকে মানবিক সহানুভূতি থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ রয়েছে, তারা যেন দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে রক্তদান করেন।

এ ঘটনায় উত্তরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এখনও বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছেন। উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।প

Read Previous

মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ১৯ জন নিহত, বহু আহত

Read Next

বিশ্বজুড়ে ভিসা সংকটে বাংলাদেশিরা: পর্যটন ও কর্পোরেট ভ্রমণে বড় ধস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular