
পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের খোঁজখবর নিতে ছুটে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ডা. শফিকুর রহমান নিজেই রোববার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভেরিফায়েড পোস্টে বিষয়টি জানিয়েছেন।
তিনি লিখেছেন, “গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে অসুস্থ হয়ে পড়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। তার এই মানবিক সহমর্মিতা আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।”
পোস্টে তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। আমীন।”
এছাড়াও হাসপাতালে অবস্থানকালে যাঁরা সরাসরি খোঁজখবর নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন:
- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান
- ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ
- খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ
- খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের
- সংগঠনের সিনিয়র নেতা আহমদ আলী কাসেমী
- এনসিপি, খেলাফত আন্দোলন ও জমিয়তে ওলামায়ে ইসলামের নেতৃবৃন্দ
রাজনৈতিক মতভেদ ভুলে দেশের নেতৃবৃন্দের এই মানবিক সহানুভূতির প্রকাশকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট মহল।



