১১/০৫/২০২৬
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সতর্কবার্তা: ভিসা আবেদনপত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে হতে পারে ভিসা বাতিল

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষা ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশ হিসেবে ভিসা নিতে আগ্রহী আবেদনকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ‘এফ’, ‘এম’ ও ‘জে’ ক্যাটাগরির ভিসার আবেদনকারীদের উদ্দেশ্যে দেওয়া এ বার্তায় বলা হয়েছে—ডিএস-১৬০ ফর্মে বিগত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডেল বা ব্যবহারকারীর নাম উল্লেখ করা বাধ্যতামূলক।

বৃহস্পতিবার (১০ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। দূতাবাস স্পষ্টভাবে উল্লেখ করেছে—আবেদনকারীদের উচিত হবে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য যথার্থভাবে উপস্থাপন করা। কোনো তথ্য গোপন করা হলে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আবেদন ফর্মে স্বাক্ষরের মাধ্যমে আবেদনকারী ঘোষণা দেন যে, তিনি প্রদত্ত সকল তথ্যের সত্যতা নিশ্চিত করছেন। এ অবস্থায় মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য প্রদানের ফল ভোগ করতে হতে পারে আবেদনকারীকে।

এ ধরনের সতর্কতা মূলত ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে ও নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভিসার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতি যথাযথ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Read Previous

বান্দরবানের লামায় পাহাড় ধসের আশঙ্কায় পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ

Read Next

সিঙ্গাপুরে এস আলম গ্রুপ কর্ণধারসহ পরিবারের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular