১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ ব্যাংকের মাধ্যমে নতুন ডিজাইনের টাকা মিলবে কাল

নতুন নকশার ২০, ৫০ ও ১,০০০ টাকার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রবিবার (১ জুন) থেকে নির্বাচিত ১১টি বাণিজ্যিক ব্যাংকে এই নতুন নোট সরবরাহ শুরু হলেও, সাধারণ গ্রাহকরা আগামীকাল (২ জুন) থেকে এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

নতুন নোট সরবরাহ করা হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নোটগুলোতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে।

১,০০০ টাকার নোটে জাতীয় স্মৃতিসৌধ (সামনের দিকে) ও জাতীয় সংসদ ভবনের (পেছনের দিকে) চিত্র রয়েছে। এই নোটে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।
৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’। এতে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

অন্যদিকে, ২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের চিত্র, যা সজ্জিত ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য দিয়ে।
সব নোটেই জলছাপ হিসেবে যুক্ত করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ জুন (সোমবার) থেকে দেশজুড়ে গ্রাহকদের মাঝে নতুন টাকা বিতরণ শুরু হবে।

Read Previous

ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১ বৃদ্ধ নিহত আহত ৪

Read Next

মাশরাফিকে বিসিবিতে যুক্ত করছে আমিনুল ইসলাম বুলবুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular