হাতিরঝিলে হয়ে গেলো বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫

বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হয়ে গেলো বিউটিফুল বাংলাদেশ  রান-২০২৫ ম্যারাথন।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ছয়টায় হাতিরঝিলে হয়ে গেলো বিউটিফুল বাংলাদেশ রান -২০২৫ ম্যারাথন যার আয়োজন করেছেন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।

এই আয়োজনের রানের ক্যাটাগরি ছিল ২ কিলোমিটার এবং ৭.৫ কিলোমিটার। ম্যাথনে বিজয়িদের পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের জন্য র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

উক্ত ম্যারাথনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুহাম্মাদ মঞ্জুর কবির ভুইয়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুতাহের মুহাম্মদ জাবের সহ বাংলাদেশে নিযুক্ত দশটি দেশের রাষ্ট্রদূত কূটনীতিক দেশ বিদেশের পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা ট্রাভেলার এবং পেশাদার রানার সহ বিভিন্ন শ্রেনী পেশার সাত শতাধিক রানার এই আয়োজনে অঅংশগ্রহণ করেন।

এটিজেএফবি এর এই আয়োজনের মূল লক্ষ বাংলাদেশের পর্যটনকে সারা বিশ্বের মাঝে তুলে ধরা। দেশর ট্যুরিজম খাতকে বিশ্ব দরবারে আরো বিকশিত করা।

এই আয়জন হাতিরঝিলের এম্ফিল থিয়েটার থেকে শুরু হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

Read Previous

ভারতীয়দের সকল ভিসা স্থগিত করল পাকিস্তান

Read Next

হামহাম জলপ্রপাতে দর্শনার্থীর ভীড়

One Comment

  • Thank you Our Team members
    Dhakarun21k

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular