হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ২৬টি ফ্লাইট বাতিল

বিমানবন্দর

ছবি : সংগৃহীত

পর্যটন সংবাদ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকটের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের মতো একাধিক দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) মোট ২৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েতগামী ২টি ফ্লাইট ছাড়াও এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।

এই অচলাবস্থা ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এরপর থেকে প্রতিদিনই ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত রয়েছে।দৈনিক বাতিলের সংখ্যা যথাক্রমে: ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি এবং ১৭ মার্চ ২৬টি।

সিএএবি কর্মকর্তাদের মতে, এ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৫৫৭-এ পৌঁছেছে। এতে প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও অন্যান্য যাত্রীরা চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আকাশসীমা পুনরায় খোলার পর স্বাভাবিক ফ্লাইট চলাচলের আশা প্রকাশ করেছে।

Read Previous

প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের গভীর রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন

Read Next

রমজানের নির্জনতায় কক্সবাজার সৈকত: সর্বোচ্চ ছাড় সত্ত্বেও পর্যটকশূন্য বেলাভূমি, ব্যবসায়ীরা অপেক্ষায় ঈদের জোয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular