১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবন দিবসে পর্যটন সংবাদের উদ্যোগে ক্রিকেট ম্যাচের আয়োজন  

ঝড়-জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় মানুষকে বুক পেতে রক্ষা করে সুন্দরবন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ‘সুন্দরবন দিবস’। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটি। বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের সুন্দরবন দিবসের ক্ষুদ্র অংশীদার হয়েছে ভ্রমণ ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল পর্যটন সংবাদ।

বাগেরহাট জেলার সুন্দরবনের কোল ঘেষা দুই উপজেলা মোড়েলগঞ্জ ও শরণখোলা। পর্যটন সংবাদের উদ্যোগে ‘সুন্দরবন দিবস-২০২৫’ উপলক্ষ্যে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মোড়েলগঞ্জে। আর এতে পর্যটন সংবাদকে সহযোগিতা করেছে ‘নিখুঁত ফ্যাশন’।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ‘সুন্দরবন দিবস ২০২৫’ উপলক্ষে পর্যটন সংবাদের উদ্যোগে মোড়েলগঞ্জের মধ্য বরিশালের আলহাজ্ব আব্দুল হাকিম কল্যাণ ট্রাস্টের র্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর স্থানীয় ক্রিকেটারদের নিয়ে একটি টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছে।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

বরাবরের মতো এবারেও সুন্দরবন দিবসের মূল অনুষ্ঠানটি হয় খুলনায়। দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিচিত্র সব প্রাণীর বাস সুন্দরবনে। সুন্দরবনে রয়েছে প্রায় ৫০ প্রজাতির স্তন্যপায়ী, ৫০ প্রজাতির সরীসৃপ, ৩২০ প্রজাতির পাখি, ৮ প্রজাতির উভচর প্রাণী এবং ৪০০ প্রজাতির মাছ। সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত।

এছাড়া রয়েছে চিত্রা ও মায়া হরিণ, বানর, বনবিড়াল, লিওপার্ড, শজারু ও বন্য শূকর। এখানে রয়েছে বিচিত্র সব পাখি। সুন্দরবনের সরীসৃপের মধ্যে রয়েছে কুমির, সাপ, টিকটিকিজাতীয় সরীসৃপ ইত্যাদি।

Read Previous

রক্তিম রূপ ধারণ করেছে যাদুকাটা তীরের শিমুল বাগান

Read Next

যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন প্রায় ১০ হাজার সরকারি কর্মী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular