২৩/০৪/২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশে জড়ো করা বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।

এ ছাড়াও ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা পণ্যও জব্দ করেছে। এসব পণ্যের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসব পণ্যের মধ্যে রয়েছে- বাংলাদেশি রসুন ও শিং মাছ।

এবং ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে কসমেটিক্স, প্রসাধনী, গরু, মাদক ও নানা ধরনের পণ্য।
সুনামগঞ্জ ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুরে প্রেস রিলিজে জানান, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল বিজিবির অভিযানিক দল। এ সময় বাংলাবাজার, সোনালীচেলা ও পাথর কোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ক্রিম, ওষুধ, কাশ্মীরি হিজাব, ত্রিপিস, চিনি, লবণ, গুর এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। এ সময় বিজিবির তৎপরতা ঠেরে পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

এ ছাড়াও বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন ও শিং মাছের চালানও জব্দ করা হয়। বাংলাদেশি ও ভারতীয় এসব পণ্যের মূল্য ১ কোটি ৯০ লক্ষ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অপরাধ প্রবণতা রোধে সচেষ্ট আছে বিজিবি।’ জব্দকৃত পণ্য কাস্টমস অফিসে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Read Previous

অবশেষে সেন্ট মার্টিনের উদ্দেশে ছাড়ল জাহাজ ৬৫৩ পর্যটক নিয়ে

Read Next

কলকাতার হোটেল থেকে সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular