১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মুখে মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগান

সিলেটে কিছু যুবক মুখে মাস্ক পড়ে শেখ হাসিনার পক্ষে মিছিল করেছেন । আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯.৩০এর দিকে নগরীর দরগা গেট এলাকায় এ মিছিল বের করা হয়।

এসময় শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। তবে মুখে মাস্ক থাকায় মিছিলকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।

সেখানকার স্থানীয়রা জানান, নগরীর দরগা গেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ১০-১২ জন যুবক ছিলেন। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল।

এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেন যুবকরা।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি কে বা কারা মুখে মাস্ক পরে মিছিল করেছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

Read Previous

আর নেই, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু

Read Next

টেকনাফে বিপুল পরিমান ইয়াবা জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular