১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ নোটিশ

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে শোকজ করেছেন আদালত। এ বিষয়ে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) আদালত নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সিলেটের খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার করার ঘটনায় দায়ের হওয়া এক রিটের প্রেক্ষিতে এ শোকজ পাঠানো হয়েছে। জেলা প্রশাসককে এ বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তবে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত শোকজ নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

মামলার আবেদনকারী এসকেআইএসসি-র সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক সারওয়ার আলমের স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষক আবেদা হক এবং মো. রোকন উদ্দিনকে বহিষ্কার করা হয়।

চিঠিতে অভিযোগ আনা হয়, তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই জোরপূর্বক ভাইস প্রিন্সিপাল ইন-চার্জ (নারী) পদে দায়িত্ব নেন এবং অন্য শিক্ষকদের মাধ্যমে অভিনন্দন বার্তা প্রচার করেন। পাশাপাশি ওয়েবসাইটে পদবি হালনাগাদ ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যা প্রতিষ্ঠানটির সার্ভিস রুলসের পরিপন্থি।

এ ঘটনায় আদালত জেলা প্রশাসককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।ফাইল

Read Previous

বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা ভিসা আবেদনে নতুন নিয়ম জারি

Read Next

গাজায় নতুন হামলায় আরও ৫৩ নিহত, ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে ৪২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular