সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুমায়ুন কারাগারে মারা গেছেন

পর্যটন সংবাদ ডেস্ক: সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদীর প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট নূরল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবরটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি। পোস্টে তিনি লিখেছেন, “আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।”

স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ৭টার দিকে কারাগারের ভেতরেই মৃত্যু হয় হুমায়ুনের।

এর আগে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। নরসিংদীর একটি হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। র‌্যাব জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

হুমায়ুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read Previous

বাংলাদেশি পর্যটকদের জন্য পশ্চিম সাহারা ভিসা: কীভাবে পাবেন, কোথায় আবেদন করবেন

Read Next

ভাওয়াল রাজার শ্মশান ঘাট: ইতিহাস, ঐতিহ্য আর পর্যটনের অনন্য ঠিকানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular