১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে ঘিরে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তামিম

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক কারণে এক বছরের বেশি সময় ধরে দেশের বাইরে থাকা সাকিব এখন জাতীয় দল থেকেও বাইরে। এ অবস্থায় বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম ইকবাল।

সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সম্প্রতি এক পডকাস্টে খোলামেলা মন্তব্য করেছেন তামিম। তার ভাষায়, সাকিব এখনো বাংলাদেশের ক্রিকেটার। ফিট থাকলে, অনুশীলন করতে পারলে এবং নির্বাচকদের চোখে যোগ্য প্রমাণিত হলে তিনি অবশ্যই জাতীয় দলে ফিরতে পারবেন। তবে দেশে ফেরা আর আইনি প্রক্রিয়া শেষ করা সাকিবের ব্যক্তিগত বিষয়—এটা বিসিবি বা তার হাতে নেই।

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা চলমান। বিষয়টি নিয়ে তামিম বলেন, “দেশের পরিস্থিতি আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। মামলার মুখোমুখি হওয়া কিংবা অনুশীলনে ফেরাটা সাকিবেরই করতে হবে। জাতীয় দলে খেলার দরজা সবসময় খোলা আছে, তবে শর্ত হলো তাকে আগে দেশে ফিরতে হবে।”

তামিমের এই বক্তব্যে স্পষ্ট—জাতীয় দলে খেলার সুযোগ পেতে হলে সাকিবকে ব্যক্তিগত ও আইনি বাধাগুলো কাটিয়ে উঠতে হবে। ক্রিকেটের বাইরের ঝামেলা মেটানো ছাড়া মাঠে ফেরার পথ নেই বাংলাদেশের এই মহাতারকার।

Read Previous

চলনবিলে কারাম উৎসব: ধর্মীয় আচার, প্রকৃতির বন্দনা আর ঝুমুর নৃত্যের মিলনমেলা

Read Next

অর্থপাচার রোধে সংস্কার, তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব হয়নি: টিআইবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular