সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক।পর্যটন সংবাদ: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীন গেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সফরে তিনি চীনের সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

আইএসপিআর আরও জানিয়েছে, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন এবং প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

Read Previous

সংযুক্ত আরব আমিরাতের ভিসা: পর্যটকদের জন্য যা জানা জরুরি

Read Next

নাইজারে ভয়াবহ বন্যা: ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষাধিক মানুষ, মৃত্যু অন্তত ৪৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular