১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের চাকা চালু রাখতে গেলে পারষ্পরিক সম্পর্ক মজবুত করতে হবে

 

সংস্কার চলমান প্রক্রিয়ার চাকা ,চাকাটিকে চালু রাখতে গেলে পারষ্পরিক সম্পর্ক মজবুত করে গড়ে তুলতে হবে। সংস্কার কোনো প্যাকেটজাত পন্য না যে দোকানে কিনতে পাওয়া যাবে বললেন , স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ

আজ বুধবার (০৬ নভেম্বর) বিকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা হাসান আরিফ জানান, ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা এবং পৌরসভাসহ কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানেই যেন সরকারি সেবা বিতরণে ব্যত্যয় না ঘটে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে চেইন অব সুপারভিশন প্রতিষ্ঠা করতে হবে। যাতে প্রতিটি কর্মকর্তা তার পরবর্তী ঊর্ধ্বতন কর্মকর্তার নজরদারিতে থাকতে পারে।

আর্থিক বিষয়ে স্বচ্ছতা আনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে বিশেষভাবে জোর ও সংস্কার প্রক্রিয়ায় আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিগত ১৬ বছর ধরে চলমান দুর্নীতিকে প্রতিহত ও আর্থিক বিষয়ে দুর্নীতি প্রতিরোধে সবাইকে কঠোর হতে হবে।

উপদেষ্টা হাসান আরিফ আরও বলেন, আমাদের মনে রাখতে হবে দীর্ঘদিন ধরে চলমান একটি অপব্যবস্থাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য ছাত্র-জনতা আন্দোলন করে জীবন দিয়েছে। তাদের এই আত্মত্যাগকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

স্থানীয় সরকার বিভাগ সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম। সব জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার প্রশাসকরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

Read Previous

মার্কিন দর্শকদের কাছে পুষ্পা ২’র দুর্দান্ত সাড়া

Read Next

বিএসবি গ্লোবালে প্রতারনার অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular