
টিভি৯ নেটওয়ার্ক এবং রেড হ্যাট কমিউনিকেশনস যৌথ উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি উদ্বোধন করতে যাচ্ছে বিশ্ব ভ্রমণ ও পর্যটন উৎসবের। তিন দিনব্যাপী এই উৎসব ভারতীয় পর্যটকদের কাছে ভ্রমণের সংজ্ঞাকেই বদলে দেবে।
জানা গেছে, ১৪-১৬ ফেব্রুয়ারি, নয়া দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। ভারতে এই ধরনের বিটুসি ভ্রমণ এবং পর্যটন সংক্রান্ত অনুষ্ঠান এই প্রথম, যার প্রধান লক্ষ্য পর্যটক, ট্যুরিজম বোর্ড এবং ব্র্যান্ডগুলিকে একই ছাদের তলায় নিয়ে এসে একটি অনন্য প্ল্যাটফর্ম গড়ে তোলা।
করোনা পরবর্তী সময়ে গোটা বিশ্বে পর্যটন শিল্পে ভারতীয় পর্যটকদের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব দেখা গিয়েছে। পরিসংখ্যান বলছে ক্রমবর্ধমান আয় এবং অনন্য অভিজ্ঞতার খোঁজে ভারতের সঙ্গে এখন বিশ্ব ভ্রমণেও ঝোঁক বেড়েছে দেশবাসীর। পর্যটকদের মধ্য বিদেশ ভ্রমণের ঝোঁক বেড়েছে প্রায় ৮৫ শতাংশ।
বিশ্ব ভ্রমণ এবং পর্যটনকে কেন্দ্র করে ৩দিনের এই বিশেষ অনুষ্ঠানে, অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলি এক অনন্য অভিজ্ঞতার স্বাক্ষী থাকবে। আর থাকবে ভ্রমণ ট্যুর অপারেটরদের সঙ্গে বিটুবি মিটিং-এর ব্যবস্থা।
থাকছে ট্র্যাভেল ট্রেড অ্যাওয়ার্ডস, আকর্ষণীয় অনুষ্ঠান সঙ্গে উপভোক্তা এবং ব্র্যান্ডগুলির মধ্যে সরাসরি আলাপচারিতার জন্য ‘টকিং উইন্ডোজ’।
ভারতের প্রথম বিশ্ব ভ্রমণ ও পর্যটন উৎসবের উদ্দেশ্য একই ছাদের তলায় দেশের শীর্ষস্থানীয় বিটুসি ব্র্যান্ডগুলোকে নিয়ে আসা। সঙ্গে থাকছে নাচ-গান, খাওয়া দাওয়া সহ আরও অনেক বিনোদনের ব্যবস্থা।



