১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে লোক জড়ো করা সেই মোস্তফা আমীন আটক

একাধিক শর্ত দিয়ে দেশে বিভিন্ন স্থান থেকে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষকে জড়ো করার চেষ্টা করে ‘অহিংস গণঅভ্যুত্থান’ নামের একটি সংগঠন ।বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে- আর এই ঋণ পেতে হলে এক হাজার টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রত্যেককে অংশ নিতে হবে শাহবাগের সমাবেশে, এমন শর্ত প্রদান কর হয় জনসাধারণের মাঝে ।

আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তথাকথিত অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ‘অহিংস গণঅভ্যুত্থান’ নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়।

এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা।
রবিবার রাত ১টার পর থেকেই সারা দেশ থেকে বাস, পিক-আপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা। তবে বেশির ভাগই জানেন না, যে কী হবে।

Read Previous

৬ প্লাটুন বিজিবি মোতায়েন যাত্রাবাড়ী-ডেমরা এলাকায়

Read Next

বাংলাদেশে আইএলওর ৩ মিলিয়ন ইউরোর অনুদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular