শবনম ফারিয়ার রাজনৈতিক হতাশা: ‘‘এই সবুজ পাসপোর্টে কই যাব আমরা?’’

পর্যটন সংবাদ ডেস্ক: চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া ফের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। শুধু অভিনয়ের জন্যই নয়, বরং তার স্পষ্টভাষী মনোভাব ও সামাজিক-রাজনৈতিক সচেতনতা ফারিয়াকে দীর্ঘদিন ধরেই আলাদা করে রেখেছে। জুলাইয়ের ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পর ১ আগস্ট দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে ফারিয়া লেখেন,
‘‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’’

তিনি আরও বলেন,
‘‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে—ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে—ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’’

পোস্টের শেষাংশে ফারিয়ার হতাশা আরও প্রকট হয়ে ওঠে:
‘‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’’

তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন, কেউ কেউ আবার তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে একজন সাংস্কৃতিক কর্মীর এমন সরব অবস্থান সমাজে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে—সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছেন যেন এই অভিনেত্রী।

Read Previous

৩ আগস্ট ঢাকার শাহবাগ ও শহীদ মিনার এলাকায় যানচলাচলে সীমিততা: জনসাধারণকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ ডিএমপির

Read Next

জাদুকাটা নদীতে রাতের আঁধারে বালু লুট: পর্যটন ও পরিবেশ বিপন্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular