রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাস যাত্রা সহজ করতে বিমানের বিশেষ ভাড়া

রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাশ থেকে আসাযাওয়া সহজ ও নিরবচ্ছিন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা করেছে বিশেষ রেয়াতি ভাড়া। বিমান জানায়, সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য আগে থেকেই ‘ওয়ার্কার ফেয়ার’ বা বিশেষ ভাড়া চলমান রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি রুটেও এ ভাড়া চালু করা হয়েছে।

সোমবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিমান নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটেও রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট বা ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে। তবে বিশেষ রেয়াতি ভাড়া শুধু একমুখী (ওয়ানওয়ে) টিকিটের জন্য প্রযোজ্য।

বিমান জানায়, প্রবাসীদের গুরুত্ব ও অবদান বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিট্যান্স যোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জন্য বিশেষ ভাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

Read Previous

জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ২

Read Next

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular