১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপালী লাইফের সিইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: তদন্তের নির্দেশ অর্থ মন্ত্রণালয়ের

পর্যটন সংবাদ ডেস্ক: বেসরকারি জীবন বিমা খাতের গুরুত্বপূর্ণ কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুয়া ব্যবসা, মেডিকেল বিল ও ভ্রমণ খরচসহ নানা মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সর্তক হয়ে বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-কে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

অভিযোগকারীর বরাতে জানা যায়, মো. গোলাম কিবরিয়া ভুয়া শিক্ষাগত সনদ দেখিয়ে দীর্ঘদিন সিইও পদে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে ওঠে, যারা জাল বিল, কমিশন বিল, ভ্রমণ খরচ, আপ্যায়ন বিলসহ বিভিন্ন খাতে কোটি টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগে উল্লেখ আছে, কোম্পানির গাড়ি পরিবারের জন্য বরাদ্দ দেখিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার এবং তার নামে নানা ধরনের ভুয়া মেডিকেল বিলের মাধ্যমে প্রতারণা করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, অভিযোগের প্রমাণাদি যাচাই করে আইডিআরএ প্রয়োজনীয় পদক্ষেপ নিক। এর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকেও বিষয়টি জানানো হয়েছে।

অভিযোগকারি মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, তিনি তথ্য-প্রমাণসহ অভিযোগ জমা দিয়েছেন এবং সঠিক তদন্ত হলে দুর্নীতির সব সত্যতা সামনে আসবে।

অন্যদিকে, সিইও গোলাম কিবরিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেখেছি, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার সব মিথ্যা। আমি জানি না কেন এসব অভিযোগ করা হয়েছে।’

এই ঘটনায় রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ভবিষ্যত ও গ্রাহকদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত ছাড়া কোম্পানির সুনাম রক্ষা কঠিন হবে।ল

Read Previous

১০ কোটি টাকার মানহানির মামলা সারজিস আলমের বিরুদ্ধে

Read Next

চলতি ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন ধাক্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular