১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপালী ব্যাংকের সাফল্য: ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন

পর্যযটন সংবাদ ডেস্ক:ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রূপালী ব্যাংক পিএলসি। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে সোনালী ব্যাংক পিএলসি-র সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে রাজধানীর মাল্টিপারপাস হলে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫’ অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রূপালী ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

অনুষ্ঠানে চীফ ইনোভেশন অফিসারসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তরের প্রধান ও উদ্ভাবন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

রূপালী ব্যাংকের এই অর্জন প্রমাণ করে যে রাষ্ট্রীয় সেবাখাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তাধারা এবং দক্ষ ব্যবস্থাপনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সাফল্য ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা এবং জনবান্ধব সেবা নিশ্চিতের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল।

Read Previous

এক মিনিট ইন্টারনেট বন্ধ নয়, সংস্কৃতিমনা সরকারের পুনর্বিবেচনা—পর্যটনবান্ধব পদক্ষেপ?

Read Next

সলো ট্রাভেলিং: একা ভ্রমণের সেরা ৫ গন্তব্য ও নিরাপদ অভিজ্ঞতার টিপস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular