রাশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে অংশীদার হচ্ছে মালয়েশিয়া

পর্যটন সংবাদ ডেস্ক: এশিয়ার উদীয়মান অর্থনীতি মালয়েশিয়া শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির উন্নয়নে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বে যাচ্ছে। শক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এই সহযোগিতা দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ।

রাশিয়ার রাজধানী মস্কোতে চার দিনের সরকারি সফর শেষে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পারমাণবিক প্রযুক্তিতে রাশিয়ার ব্যাপক অভিজ্ঞতা মালয়েশিয়ার ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, “আমাদের জাতীয় শক্তি রূপান্তর রোডম্যাপ বাস্তবায়নে এই সহযোগিতা কার্যকর হবে।”

সফরকালে তিনি রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক এবং রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠক করেন। এতে কারিগরি, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, আইনি কাঠামো এবং বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়নসহ নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পারমাণবিক শক্তিকে ভবিষ্যতের জ্বালানি মিশ্রণের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশটির মন্ত্রিসভা ইতোমধ্যে নীতিগত অনুমোদন দিয়েছে। বিদ্যুৎ সরবরাহে ঘাটতি এবং হাইড্রো উৎপাদনে সীমাবদ্ধতার কারণে নতুন এই উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে উপ-প্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ জোর দিয়ে বলেন, “জনগণের সমর্থন ছাড়া এই প্রযুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। ব্যাপক গবেষণা, জনসম্পৃক্ততা এবং আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদের এগোতে হবে।”

এ সহযোগিতার মধ্য দিয়ে এশিয়ার শক্তি নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে বলে আশা করছে মালয়েশিয়া। পাশাপাশি আসিয়ান পাওয়ার গ্রিডেও এই প্রকল্প ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা বিশ্লেষকদের।

Read Previous

কর্ণফুলী নদী থেকে উদ্ধার হওয়া বিরল সাম্বার হরিণের মৃত্যু, পর্যটন প্রেমীদের মন খারাপ

Read Next

পর্তুগালে নাগরিকত্ব ও অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, কঠোর হচ্ছে নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular