১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার কামচাটকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আবারো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ভূমিকম্প

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালেই ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি। তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

কামচাটকা রাশিয়ার অন্যতম প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ এলাকা। আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ আর বৈচিত্র্যময় প্রকৃতির জন্য অঞ্চলটি আন্তর্জাতিকভাবে পরিচিত। ভূমিকম্পের পর স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হওয়ায় সুনামির আশঙ্কা রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত জুলাইয়েও একই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই সময় পুরো প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়।

Read Previous

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে টানা বৃষ্টির আভাস

Read Next

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে কাতারি প্রধানমন্ত্রীর ডিনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular