
অবশেষে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টির দেখা। ধুলাবালি আর অসহনীয় গরমে রাজধানীবাসী হাসফাস করছিল।
আজ বুধবার (১৬ এপ্রিল) আনুমানিক বেলা ৩টা নাগাদ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া সহ সমগ্র শহরে মুষলধারে বৃষ্টি নামে। এতে করে প্রান ফিরে আসে নগরবাসীর মাঝে।
মতিঝিল,খিলগাঁও,বাড্ডা,গুলশান,শ্যামলী,মীরপুর সহ নগরীর সব জায়গায় বৃষ্টি হয়। এই বৃষ্টি ভেজার স্বাদ দিতে পথশিশুদের দেখাযায় বৃষ্টির পানিতে ভেজার উন্মাদনা। এদিকে রাজধানীর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র-ছাত্রীদের দেখাযায় বৃষ্টিবিলাশ করতে।
নগর জীবনে এই অসহনীয় গরমে যেখানে জীবন হাসফাস করছিল সেখানে এই শীতল বৃষ্টি যেনো আশীর্বাদ হয়ে নেমেছে। এদিকে বৃষ্টির অভাবে গাছপালা আর পশুপাখি যেনো নির্জীব হয়ে ছিল। এই বৃষ্টির পানির ফলে আবার সুফলা হয়ে উঠবে।



