রমজানে ত্বকের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ 

রমজান মুসলমানদের জন্যে সবচাইতে পবিত্র একটি মাস। এই সময়ে, আপনার ত্বককে সতেজ এবং স্বাস্থ্যকর রাখতে তার যত্ন নেয়া খুবই গুরুত্বপূর্ন। কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যেগুলো মেনে চললে রমজানেও ত্বক থাকবে হাইড্রেটেড এবং লাবন্যময়ী!

হাইড্রেটেড থাকুন

আপনার ত্বককে হাইড্রেটেড রাখার জন্য  পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এই সময়টাতে কমপক্ষে ৮ গ্লাস পানি প্রতিদিন খান।

ত্বক পরিষ্কার রাখুন

ওজুর পাশাপাশি,দিনে অন্তত দু’বার ক্লিনজার কিংবা ফেসওয়াস দিয়ে ফেইস ক্লিন করুন।

এক্সফোলিয়েশান

সপ্তাহে এক বা দুবার আপনার ত্বকের ত্বকে এক্সফোলিয়েট করাতে হবে। অর্থাৎ ত্বকের মৃত কোষগুলিকে অপসারণ করতে হবে। এই মৃতকোষগুলি আপনার ত্বকের পোরসগুলিকে বন্ধ করতে সাহায্য করে।

ময়েশ্চারাইজ

আপনার ত্বককে নরম এবং কোমল রাখার জন্য ময়েশ্চারাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপয়ান্র ত্বককে হাইড্রেটেড রাখতে নন- ফাস্টিং সময়ে অর্থাৎ ইফতারের পরের সময়টাতে হালকা ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন।

সূর্যরশ্মি থেকে বাঁচুন

সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন

স্বাস্থ্যকর খাবার গ্রহন

রমজানে স্বস্থ্যকর খাবার গ্রহন আপনার ত্বককে সতেজ এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবারের প্রতি মনযোগ দিন। যেমন- ফল, শাকসবজি । এবং চিনিযুক্ত ও চরবিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

পর্যাপ্ত ঘুম

দৈনিক ৮ ঘন্টা ঘুম ত্বক এবং আপনার শারীরিক সুস্বাস্থ্যের মূল মন্ত্র। তাই চেষ্টা করুন দৈনিক ৮ ঘন্টা ঘুম নিশ্চিত করার জন্য।

উল্লেখিত বিষয়গুলি মনে রাখলেই এই রমজানে ত্বক থাকবে সতেজ এবং স্বাস্থ্যকর।

ডাঃ শামসে আরা মাহবুব
এমবিবিএস (ডিইউ), পিজিটি ইন স্কিন অ্যান্ড ভিডি
মাস্টার্স ইন পাবলিক হেলথ
এসথেটিক কনসালট্যান্ট
অ্যাসথেটিক মেডিসিনের উপর উন্নত প্রশিক্ষণ (এএএএম – ইউএসএ)
এসথেটিক ডার্মাটোলজি বিশেষজ্ঞ

 

Read Previous

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত

Read Next

আজ ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার বেশি দরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular