যুক্তরাষ্ট্রে গণহারে শিক্ষার্থীদের ভিসা বাতিল,কি হতে পারে পিছনের কারন

যুক্তরাষ্ট্রে গণহারে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হচ্ছে। গত এক মাসে এ কার্যক্রম ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত এক মাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ও আবাসনের অনুমতিপত্র ব্যাপক হারে বাতিল করছে। ইনসাইড হায়ার ইডি নামের উচ্চশিক্ষা বিষয়ক একটি সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্মের এক গবেষণায় বলা হয়েছে, বিগত সপ্তাহগুলোতে শত শত শিক্ষার্থীর ভিসা হঠাৎ করেই বাতিল করছে এবং এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাত্র পাঁচ দিনের মধ্যে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৭ শিক্ষার্থীর বাতিল করা হয়েছে ভিসা। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এই ভিসা বাতিল শুধু ফিলিস্তিনপন্থি সমর্থন বা রাজনৈতিক কারণে হচ্ছে না, বরং ছোটখাটো অপরাধেও শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।

এতে আরও বলা হয়েছে, অনেক শিক্ষার্থী হয়তো জানেনই না যে তাদের ভিসা বাতিল হয়েছে। এমনকি কিছু ছোট কলেজ ফেডারেল নজরদারির কারনে এ নিয়ে প্রকাশ্যে কিছু জানাতে অপারগতা প্রকাশ করছে।

Read Previous

ভিয়েতনামে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা

Read Next

পাগলা মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা, চলছে গণনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular