১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষন ঢাকার মার্কিন দূতাবাসে

আজ বুুধবার ৬ (নভেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টারে আয়োজিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠান।

মা‌র্কিন দূতাবা‌সের এই বিশেষ আয়োজনে বাংলাদেশের তরুণ সমাজ এবং অংশগ্রহণকারীরা সরাসরি যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ পান। অনুষ্ঠানে তরুণ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এর তাৎপর্য এবং গণতন্ত্রে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্যে ছিল প্রতীকী নির্বাচন, যেখানে অংশগ্রহণকারীরা ভোট দেন। এ ছাড়া, দুটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সরাসরি আপডেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ করেন, যা তাদের গুরুত্বপূর্ণ এই নির্বাচনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেয়।

অন্তর্বর্তীকালীন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মেগান বোলডিন বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জীবন্ত উদাহরণ। বাংলাদেশের তরুণদের এই অভিজ্ঞতায় সম্পৃক্ত করে আমরা গণতন্ত্রের গুরুত্ব এবং নাগরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও ভালো বোঝার সুযোগ করে দিতে চাই। আমরা আশা করি, এই আয়োজন ভবিষ্যতের নেতা-নেত্রীদের অনুপ্রাণিত করবে, যেন তারা তাদের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের কণ্ঠস্বরের মূল্যায়ন করে।

 

Read Previous

বান্দরবান সদরসহ চার উপজেলায় তুলে দেওয়া হয়েছে ভ্রমণের বিধিনিষেধ

Read Next

তেতুলিয়ায় উঁকি দিচ্ছে মায়াবী কাঞ্চনজঙ্ঘা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular