যশোরে ভারতীয় নাগরিক আটক, বিদেশি মদ উদ্ধার

পর্যটন সংবাদ ডেস্ক: যশোরে বিজিবির অভিযানে বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শনিবার ভোরে কোতয়ালী থানার বাউলিয়া বাজার এলাকা থেকে উত্তম হালদার (৩৯) নামের ওই ব্যক্তিকে আটক করে ৪৯ বিজিবি।

বিজিবি জানায়, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারত থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে এসব মদ আনা হচ্ছিল। অভিযানে মোট ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দুর্গাপূজা ঘনিয়ে আসায় সীমান্ত দিয়ে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এ কারণে সীমান্তে নজরদারি আরও কড়াকড়ি করা হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

Read Previous

পারকি সৈকতে দখলদারদের দৌরাত্ম্য

Read Next

‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ গেয়ে সমাপনী মাতালেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular