
পর্যটন সংবাদ ডেস্ক:বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর কর্মকর্তা মো. গোলাম রসুল অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এতদিন তিনি গ্রেড-২ পদে কর্মরত ছিলেন। নতুন পদোন্নতির মাধ্যমে তাকে গ্রেড-১ এ উন্নীত করা হয়েছে।
পদোন্নতির পর মো. গোলাম রসুল বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের তালিকায় যুক্ত হলেন।



