মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গুলিও ছোড়ে দুর্বৃত্তরা

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বাসচালকের ভাষ্য, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন লোক হাত ইশারা করে বাস থামান। থামানোর পর চালক ও সহকারীকে মারধর করে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। আতঙ্কে যাত্রীরাও দ্রুত নেমে পড়েন। এরপর দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

বাস কর্তৃপক্ষের দাবি, চাঁদাবাজির সঙ্গে জড়িত নেছার নামের এক ব্যক্তিই এই ঘটনার পেছনে থাকতে পারে। কিছুদিন আগে ওই ব্যক্তি চাঁদার দাবিতে স্টাফদের ওপর হামলা চালিয়েছিল বলেও অভিযোগ তাদের।

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Read Previous

আঙকোর ওয়াট: কম্বোডিয়ার গর্ব আর পর্যটকদের স্বপ্নের গন্তব্য

Read Next

সাদাপাথরে ভাঙা-কাটা পাথর, ঝুঁকিতে পর্যটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular