১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় ছোট বিমান দুর্ঘটনা, অল্পের জন্য বড় বিপদ এড়ালেন যাত্রীরা

পর্যটন সংবাদ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের কালিস্পেল সিটি বিমানবন্দরে একটি ছোট বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করা বিমানের সঙ্গে ধাক্কা খেয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় প্রাণহানি না হলেও দুজন সামান্য আহত হয়েছেন।

চার যাত্রীবাহী এক ইঞ্জিনের সোকাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ বিমানটি ওয়াশিংটনের পুলম্যান থেকে ছেড়ে এসেছিল। অবতরণের শেষ মুহূর্তে রানওয়ের প্রান্তে জরুরি অবতরণ করে বিমানটি একাধিক পার্ক করা বিমানে আঘাত হানে। সংঘর্ষে কয়েকটি বিমানে আগুন ধরে যায় এবং আশপাশের ঘাসে ছড়িয়ে পড়ে। দ্রুত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দুর্ঘটনার শব্দ ছিল প্রবল, আর আঘাতের পরপরই ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা নিজেরাই বিমানের ভেতর থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

কালিস্পেল প্রায় ৩০ হাজার মানুষের শহর, যেখানে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক পর্যটক আসেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন, তবে বিমানবন্দরটি স্বাভাবিকভাবে চালু রয়েছে। যাত্রী ও পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।ল

Read Previous

টেক্সাসের অস্টিনে টার্গেট স্টোরে গুলিতে ৩ জন নিহত

Read Next

১০ কোটি টাকার মানহানির মামলা সারজিস আলমের বিরুদ্ধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular