১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি

বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৫৯৩ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ১০ টন ৯৫৬ কেজি এবং গতকাল সোমবার ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচামরিচ আমদানি হয়।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের বাজারে উচ্চমূল্য ঠেকাতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে বলে বন্দর সূত্রে জানা গেছে।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দেশের ২৮ আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা।

আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি মূল্য ৬০ টাকা যার শুল্ককর ৩৬ টাকা।

শুল্ক-কর পরিশোধ করে আমদানিকারকরা কাঁচামরিচের এসব চালান খালাস করেছেন।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, আজ সন্ধ্যায় এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। গতকাল ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়।

Read Previous

বাংলাদেশের পর্যটন খাত এগিয়ে যাচ্ছে

Read Next

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular