১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ স্বশরীরে থাকছেন না মিশু, জানালেন অমি

অবশেষে প্রকাশ পেল বহুল আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ফার্স্টলুক। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার বিকেলে নাটকের প্রথম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি যার জন্য দর্শক ছিল অপেক্ষায়।

পোষ্টারে দেখা মিলেছে জনপ্রিয় চরিত্র কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবুর (চাষী আলম)। তবে ফার্স্টলুকে দেখা মেলেনি ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র শুভর (মিশু সাব্বির)।

এরপরই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ থাকছেন না শুভ চরিত্র ?

এই বিষয়ে নির্মাতা অমি জানালেন, ব্যাচেলর পয়েন্টে শুভ থাকছেন। তবে স্বশরীরে নয়।

অমির কথায়, ‘মিশু তো বর্তমানে আছেন কানাডাতে। যে কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি। তবে সে কারণে শুভ চরিত্রটা থাকবে না ব্যাচেলর পয়েন্টে, এমনও কিন্তু নয়। সে হয়তো কোনো পর্বে ভিডিওকলে যুক্ত হবে কাবিলাদের সঙ্গে।’

এই নির্মাতা বললেন, ‘অনেকেই তো এখন নেই, যারা গতবারের সিজনে ছিলেন। হয়তো আরও নতুন কিছু চরিত্রের দেখা মিলবে এবারের পর্বে। তবে নামগুলো এখনই প্রকাশ করতে চাচ্ছি না।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা।

অবশেষে দীর্ঘ আড়াই বছর পর সে অপেক্ষার অবসান ঘটছে, সঙ্গে পাশা, কাবিলা, হাবু ভাইদের দেখা যাবে নতুন গল্পে। ইতোমধ্যেই শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই নাটকের তারকারা। নাটকের সেট থাকছে জমজমাট।

Read Previous

৩ হাজার কোটি গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরে আয়

Read Next

অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও বিশ্ব পর্যটন শক্তিশালী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular