২৫/০৪/২০২৬
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকঋণের সীমা বাড়ছে: বাড়ছে হাউজিং লোন ও ক্রেডিট কার্ডের সুযোগ

পর্যটন সংবাদ ডেস্ক: দেশের ব্যাংকিং খাতে গ্রাহকসেবা আরও সহজলভ্য ও সময়োপযোগী করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। হাউজিং লোন ও ক্রেডিট কার্ডে ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্যাংকার্স সভায় বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীরা (এমডি) এই প্রস্তাব দিলে সদুত্তর দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, হাউজিং ঋণের সর্বোচ্চ সীমা এবং ক্রেডিট কার্ড ঋণসীমা উভয়ই সময়ের বাস্তবতায় পুনর্বিন্যাস করা হবে।

বর্তমানে হাউজিং লোন বাবদ সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ দেয় ব্যাংকগুলো, যা মোট ঋণের মাত্র ২–৩ শতাংশ। এই সীমা বর্তমান আবাসন চাহিদার তুলনায় অপ্রতুল বলেই মনে করছেন ব্যাংক কর্মকর্তারা। তারা বলেন, ঋণসীমা বাড়ালে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতা বাড়বে, বাড়বে আবাসন খাতের প্রবৃদ্ধিও।

এদিকে, ক্রেডিট কার্ডে বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পান। সেটিও সময়োপযোগী নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। গভর্নর জানিয়েছেন, এই ঋণসীমাও শিগগিরই বাড়ানো হবে।

ব্যাংকার্স সভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আবাসন খাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দেশের আর্থিক খাতেও নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি গ্রাহকরা পাবেন আরও সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা।

Read Previous

কক্সবাজার সমুদ্রসৈকতে নিরাপত্তাহীনতা, পর্যটক মৃত্যুর মিছিল থামছেই না

Read Next

আজীবন গোল্ডেন ভিসা’র গুজব—আইসিপির সতর্কবার্তা ও আইনি পদক্ষেপের ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular