
পর্যটন সংবাদ ডেস্ক : লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি বিশ্বের পাসপোর্ট শক্তির সর্বশেষ সূচক প্রকাশ করেছে। এতে সিঙ্গাপুর আবারও এক নম্বরে রয়েছে। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত তালিকাতেও দেশটি শীর্ষে ছিল।
নতুন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় অবস্থানে সুইডেন এবং চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ স্থানে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।
সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। অষ্টম স্থানে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া, নবম স্থানে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া এবং দশম স্থানে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
এদিকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান দুই ধাপ নেমে এসেছে। আগের তালিকায় ৯৩তম স্থানে থাকা বাংলাদেশ এখন ৯৫তম অবস্থানে। বাংলাদেশি পাসপোর্টধারীরা মাত্র ৩৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পান।
তথ্যসূত্র: গালফ নিউজ



