পর্যটন সংবাদ ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ঘোষণা করেছে প্রাথমিক দল। ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোতে আছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজের মতো তারকা ফুটবলাররা।
সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো এবং মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ। তবে দলে ফিরেছেন লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গঞ্জালো মন্টিয়েল ও তরুণ প্রতিভা ক্লাদিও এচেভেরি।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। একইসঙ্গে মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ডিফেন্ডার জুলিও সোলারও জায়গা করে নিয়েছেন লিওনেল স্কালোনির দলে।
আর্জেন্টিনা আগামী ৫ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।



