বিমান বাংলাদেশকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা, বোয়িংয়ের সঙ্গে চুক্তির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ছবি : সংগৃহীত

পর্যটন সংবাদ ডেস্ক : জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-কে একটি লাভজনক ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বহর সম্প্রসারণ ও পরিচালন দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই উদ্যোগের ধারাবাহিকতায় আগামী ৩০ এপ্রিলের মধ্যে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমানকে প্রতিযোগিতামূলক ও টেকসই এয়ারলাইন্সে পরিণত করতে বহর আধুনিকীকরণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।

Read Previous

কেয়ার অর্থনীতির শক্তিতে নতুন দিগন্ত: লিঙ্গসমতা ও কর্মসংস্থানে জাতীয় ঐকমত্য গড়তে ঢাকায় কনক্লেভ

Read Next

চট্টগ্রামে ফিরে আসছে জব্বারের বলিখেলার ঐতিহ্য, বৈশাখী মেলায় উৎসবের আমেজ তিন দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular