বিমানের পরিচালক মোমিনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে ঘুষ–জালিয়াতি তদন্তে দুদকের হঠাৎ অভিযান

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোমিনুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) থাকাকালীন বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখার দুটি চাকরিচ্যুতির তদন্ত রিপোর্ট (২০০৬ ও ২০২২) গায়েব করে দেন। অভিযোগ রয়েছে, দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে রাজধানীতে আলিশান বাড়ি, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, শেয়ার ব্যবসা এবং ঢাকা-কুষ্টিয়া রুটে প্রায় ১০ কোটি টাকার ৭টি এয়ার কন্ডিশন্ড সুপিরিয়র কোচ মালিকানা রয়েছে।

এছাড়া, তিনি ভ্রমণ ভাতা নীতিমালা পরিবর্তন করে প্রতিষ্ঠানকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষতির মুখে ফেলেন বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে প্রশাসনিক আদেশ লঙ্ঘন করে বিমানের ইঞ্জিনিয়ারদের টিএ/ডিএ বাবদ অবৈধভাবে ১৬ হাজার ১৮৫ মার্কিন ডলার প্রদান করেন।

অভিযোগগুলো প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে দুদক জানিয়েছে।

Read Previous

ইসলামী ব্যাংকের ৩৬৩ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি: এস আলম-নাবিল গ্রুপের মালিকসহ ৪৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Read Next

জেদ্দায় মায়ের পাসপোর্ট নিয়ে বিপাকে বিমানের পাইলট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular